দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এবার দেখা গেল ভিন্ন রূপে। দাঁত তোলার পর ফুলে গেছে তার গাল, ঠোঁটে পড়েছে সেলাইয়ের কালশিটে দাগ। এর সঙ্গে পায়ের টানের সমস্যাতেও ভুগছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থ অবস্থার ছবি প্রকাশ করে নিজেই জানিয়েছেন এসব তথ্য।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন মিমি। ছবিতে তাকে বিছানায় বিশ্রাম নিতে দেখা যায়। সেখানে তার মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। পাশে ছিল ওষুধের পাতা, আর পায়েও দেখা গেছে ব্যান্ডেজ।
পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে মিমি বলেন, দাঁত তোলার কারণে তার গাল ফুলে গেছে। ঠোঁটে সেলাইয়ের কারণে কালশিটে দাগ পড়েছে। পাশাপাশি পায়ে টানের সমস্যাতেও ভুগছেন তিনি।
নিজের বর্তমান চেহারা নিয়ে মিমি লেখেন, ‘একটা দাঁত তোলা, ফোলা গাল আর সেলাই করা ঠোঁটে কালশিটে দাগ। সঙ্গে পায়ে টান, এলোমেলো চুল ও মেকআপহীন চেহারা।’

সাধারণত গ্ল্যামারাস সাজে পর্দায় দেখা যায় মিমিকে। তবে এবার মেকআপহীন ও অসুস্থ অবস্থার ছবিই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মিমি জানান, অনলাইনে সব সময় পরিপাটি থাকা যেন এখন স্বাভাবিক হয়ে গেছে। নিজের আসল সত্তাকে দেখানোই যেন সাহসিকতার বিষয় হয়ে উঠেছে। নিজের মতো সত্যি থাকাটাই এখন আসল ফ্যাশন বলেও মন্তব্য করেন তিনি।
মিমির এমন পোস্টের পর তার অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করেছেন।
মিমি চক্রবর্তী টালিউডের জনপ্রিয় অভিনেত্রী। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। পরে শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় অভিনয় করেন। ওই সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানেও তার পরিবেশনা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়।
/অ